দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে তাঁর প্রথম সরকারি সফর শেষে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় সার্জিও গর জানান,পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ফলপ্রসূ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও শক্তিশালী করার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এই সফরে দুই দেশের অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহী।
সরকারি সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান অংশীদারিত্বকে আরও কার্যকর ও বহুমাত্রিক করার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছে। সফর শেষে মার্কিন বিশেষ দূতের মন্তব্যও দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, সার্জিও গর, দ্বিপক্ষীয় সম্পর্ক