মহেশখালী (কক্সবাজার)
দ্বীপ উপজেলা মহেশখালীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক পাচার নিয়ন্ত্রণ, পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ এবং সন্ত্রাস দমনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতারা অংশ নিয়ে উপজেলার চলমান বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান মাহমুদ ডালিম। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ সভায় উপস্থিত ছিলেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সোলতান, মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবাল, সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর ব্যক্তিগত সহকারী তারেক রহমান জুয়েল, হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম সিকদার, কোস্টগার্ডের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। মাদক পাচার রোধে জোরালো পদক্ষেপের আহ্বান সভায় বক্তারা বলেন, উপকূলীয় ভৌগোলিক অবস্থানের কারণে মহেশখালী দীর্ঘদিন ধরেই মাদক পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়।
সোনাদিয়ার অবৈধ কটেজ জোন নিয়ে উদ্বেগ সভায় পরিবেশগতভাবে সংবেদনশীল সোনাদিয়া দ্বীপে গড়ে ওঠা অবৈধ কটেজ জোন ও বিভিন্ন অননুমোদিত স্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, এসব অবৈধ স্থাপনা শুধু পরিবেশের জন্য হুমকি নয়, বরং জীববৈচিত্র্যসংরক্ষণ এবং পর্যটন ব্যবস্থাপনাকেও ক্ষতিগ্রস্ত করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো। হয়।
অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারির দাবি
মহেশখালীর বিভিন্ন নদী, খাল ও উপকূলীয় এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা বলেন,নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্যহানি এবং কৃষিজমির ক্ষতি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার সুপারিশ করা হয়। সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত অভিযান সভায় সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল, অপরাধমূলক কর্মকাণ্ড এবং সামাজিক অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সোলতান
বলেন,অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা থাকলে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সম্ভব হবে। সমন্বিত উদ্যোগে নিরাপদ মহেশখালী গড়ার প্রত্যয়, সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশাসনভিত্তিক মহেশখালী গড়ে তোলা সম্ভব। সভায় গৃহীত সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তি শালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।