বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চোখের সামনেই শেষ সম্বলটুকু নদীর অতল গহ্বরে হারিয়ে দিশেহারা মানুষ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৭-৩০ ০৯:৩০:০৪

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি। 
বন্যায় পানির তীব্র স্রোত আর নদীর করাল গ্রাসে দিশেহারা নদীপাড়ের মানুষ। প্রবল ঢেউয়ের তোড়ে প্রতিদিন চোখের সামনেই নিজের শেষ সম্বলটুকু নদীর অতল গহ্বরে হারিয়ে যেতে দেখছেন অসহায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাসী।নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন শত শত পরিবার। 
নদীর তীব্র স্রোত ও ভাঙনে মুহূর্তেই বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা।মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা।সহায়-সম্পদ হারিয়ে দিশেহারা মানুষগুলো নতুন করে বেঁচে থাকার কোনো পথ খুঁজে পাচ্ছেন না।ভাঙনের কবলে পড়েছে উপজেলার চরহাজারী ইউনিয়ন ও চরপার্বতী ইউনিয়নের বেশকিছু অংশ। ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সাইক্লোন শেল্টার, স্কুল-মাদ্রাসা, ঘরবাড়ি, মৎস্য ও পশু খামারসহ সবই।
মঙ্গলবার বিকেলে চরহাজারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার নদী ভাঙ্গন পরিদর্শন করেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল।
এসময় উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মো: শেহাব উদ্দিন,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার,চরহাজারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন,চরহাজারী ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার হাজেরা মিজান ঝর্ণা,চরহাজারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান,চরহাজারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আবদুল হালিম সোহাগ,২ নং ওয়ার্ড বিএনপির নেতা আবুল কাশেম প্রমূখ।
পরিদর্শন কালে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও নোয়াখালী-৫ আসনের এমপি মুহাম্মদ ফখরুল ইসলামের কাছে  জিও ব্যাগ দিয়ে মানুষের ঘর-বাড়ি রক্ষা করা এবং অতিদ্রুত মুছাপুর রেগুলেটর নির্মাণের অনুরোধ জানান।


এ জাতীয় আরো খবর