বুধবার, জুলাই ২৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ৪টি ভারতীয় মহিষ ও ১টি ট্রলি গাড়ি জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-২৯ ২২:০১:৫৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৪টি  ভারতীয় মহিষ এবং  একটি ট্রলি গাড়ি জব্দ হয়েছে। জব্দ মালামালের মূল্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।
বিজিবি জানায়,বুধবার(২৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তের প্রায় ৫ কিলোমিটার বাংয়লাদেশের ভেতরে শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামে অভিযান চালায়। অভিযানে ৪টি ভারতীয় মহিষ ও একটি ইঞ্জিনচালিত ট্রলি গাড়ি জব্দ হয়। মহিষ ও  ট্রলির সিজার মূল্য সাড়ে সাড়ে ৭ লক্ষ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,  জব্দ মহিষ ও ট্রলি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্তপথে যে কোন প্রকার চোরাচালান রোধ করতে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান অধিনায়ক। 


এ জাতীয় আরো খবর