মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপ ফুটবলে ভিয়েতনামের কাছে হারল বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-২১ ১০:১১:২০

গতকাল বুধবার, পরাজয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে বাংলাদেশ দলের। গ্রুপে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ নারী দলকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক ভিয়েতনাম। 
ভিয়েতনামের ইয়ুথ ফুটবল মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। প্রথমার্ধে এক এগিয়ে থাকে ভিয়েতনাম। বিরতির পর আরো এক গোল করে স্বাগতিকরা।
বাকি সময় কোন দল গোল না পেলে সহজ জয় পায় ভিয়েতনাম। এই গ্রুপের শীর্ষ দল মূলপর্বের খেলার যোগ্যতা অর্জন করবে। 


এ জাতীয় আরো খবর