বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ফিলিং ষ্টেশনে আবারও বাইকারদের লম্বা লাইন,তেল দেয়া বন্ধ অনেক ষ্টেশনে

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-২২ ০৯:৪০:৪২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ফিলিং ষ্টেশনগুলোতে আবারও শুরু হয়েছে তেল সংকট। গত মঙ্গলবার(২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তেল সংকটের গুঞ্জনে ফিলিং ষ্টেশনগুলোতে লাইন ধরতে শুরু করেন বাইকার ও অনান্য গাড়ীর চালকরা।  রাত ১২টা নাগাদ লাইন বেশ দীর্ঘ হয়। আগের সেই একই চিত্র দেখা যায় তেল দেয়া পাম্পগুলোতে। এ সময় জেলা শহরের ৬টি ফিলিং ষ্টেশন ঘুরে মাত্র ২টি ফিলিং ষ্টেশনকে লাইনে তেল দিতে দেখা যায়। অন্য চারটি ষ্টেশনে তেল দেয়া হচ্ছিল না। তবে সকল ষ্টেশন খোলা ছিল। কোন নোটিশও টাঙ্গানো হয় নি।
সামাদ এবং এমাদাদ ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষ জানায়, বুধবার(২১ জুলঅই) সকালে তেল দেয়া হবে। তেল থেকেও রাতে কেন দেয়া হবে না এই প্রশ্নের যথাযথ উত্তর দেন নি তাঁরা। শ্রমিক কল্যাণ ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষ জানায়,তেল নেই। পিটিআই এলাকার  একটি ফিলিং ষ্টেশন রাত সাড়ে ১০টা পর্যন্ত তেল দেবার পর তেল দেয়া বন্ধ করে। এমন অবস্থায় তেল সংকটের গুজব ছড়িয়ে পড়েছে। বাইকারদের অনেককেই  কিছুটা আতংকিত হয়ে তেল সংগ্রহ এবং সংগ্রহের চেষ্টা করতে দেখা যায়। তবে দায়িত্বশীল কেউই এ অবস্থার কারণ এখনও জানাতে পারেন নি।  রাতে অনেকই বন্ধু ও স্বজনেদর ডেকে, খবর দিয়ে তেল সংগ্রহ করায়।
এ অবস্থায় গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজাহারুল ইসলাম এক ফেসবুক পোষ্টে জেলা বা শিবগঞ্জ উপজেলায় জ¦ালানি তেলের সংকট নাই বলে জানান। তিনি তেলের সরবরাহ নিয়ে কোন গুজবে বিভ্রান্ত না হবার আহব্বান জানান।
এদিকে রাত প্রায় ২টা পর্যন্ত তেল দিয়ে হোসেন পেট্রোলিয়ামে তেল দেয়া বন্ধ করে দেয়া হয়। সকালেও ওই ষ্টেশনে তেল দেয়া শুরু হয়নি। অপরদিকে বুধবার সকালে এমদাদ পাম্পে  বাইকারদের রেশনিং করে ২০০ টাকার করে তেল দেয়া  শুরু হয়।  তবে সকাল ৯টায় পাম্প মালিক মো. ইমন বলেন, সকালে তেল দেয়া শেষ। বিকালে আবার দেয়া হবে  গাড়ি আসলে। রাত্রে কেন দেন নি এর উত্তরে তিনি বলেন, রাতে তেল ছিলনা তাই দেয় নি। পেইসবুকে গুজবের কারণে এমন অবস্থার সৃষ্টি  বলেও জানান তিনি।
এমন অবস্থায়  নিশ্চিত তথ্যের অভাবে তেল নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। অনেককে  হরমুজ প্রণালী এবং আমেরকিা-ইরান যুদ্ধের কারণে আবার সমস্যা শুরু হয়েছে বলেও মন্তব্য করতে শোনা গেছে।  প্রায় সকলে মন্তব্য করছেন, দ্রুত  অনাকাঙ্খিত এ অস্বাভাবিক অবস্থার অবসান হওয়া দরকার। উল্লেখ্য জেলার পাঁচ উপজেলায় ৩৩টি পাম্প রয়েছে। 


এ জাতীয় আরো খবর