বুধবার, জুলাই ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যূৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-২১ ২৩:২০:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যূৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন বারঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামের মো. ভিখুর স্ত্রী হাসিনা বেগম(৫০), হাসিনা বেগমের ভাতিজি  ও রাজশাহীর তানোর উপজেলার কচুয়া মোহনপুর গ্রামের এরশাদ আলীর মেয়ে মোসা: আশা(৩০) এবং হাসিনা বেগমের নাতনি  বারঘরিয়া হাজিপাড়া গ্রামের রবিউল ইসলাম বাবুর মেয়ে শাহরিয়ার মিম (১২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার(২১জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ভিখুর (৫৫) বসত বাড়িতে দূর্ঘটনাটি ঘটে।  
সূত্রগুলো আরও জানায়, সকালে  একতলা  বাড়ির ছাদে ওঠার  বিদ্যূতায়িত হয়ে থাকা লোহ্রা সিঁঁড়িতে হাত দিতেই প্রথমে বিদ্যূৎস্পৃষ্ট হন হাসিনা। ঘটনা টের পেয়ে তাঁকে বাঁচাতে গিয়ে একের পর এক বিদ্যূতায়িত হন তাঁর নাতনি মিম ও বেড়াতে আসা ভাতিজি আশা। তাঁরা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের  অন্য সদস্য ও প্রতিবেশীরা  তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  একরামুল হোসাইন বলেন,  লোহার সিঁড়ির সাথে বাড়ির কাপড় শুকানোর জন্য টাঙ্গানো জিআই তারের একটি প্রান্ত বাঁধা ছিল। কাপড় শুকানোর তার বাড়ির বৈদ্যূতিক সংযোগের স্পর্শে বিদ্যূতায়িত হয়ে সিঁড়িকে বিদ্যূতায়িত করে। ফলে ওই সিঁড়িতে হাত দিতেই একের পর এক তিনজন বিদ্যূৎস্পৃষ্টে মারা যান। পরিবারের বরাতে ওসি আরও বলেন, ছাগলকে খাওয়ানোর জন্য  হাসিনা বেগম কাঁঠাল পাতা সিঁড়ির সাথে বাঁধতে গেলে প্রথমে বিদ্যূৎস্পৃষ্ট হন।
পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে  আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

 


এ জাতীয় আরো খবর