শনিবার, জুলাই ১৮, ২০২৬

নৌবাহিনীর নেতৃত্বে খোন্দকার মিসবাহ উল আজীম,২৩ জুলাই দায়িত্ব গ্রহণ

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৬-০৭-১৭ ১০:৪৪:৩৪

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। দায়িত্ব গ্রহণের আগে তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ জুলাই রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হবে। একই দিনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।
এর মাধ্যমে দেশের নৌবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হবে।

নৌবাহিনী, মিসবাহ, দায়িত্ব


এ জাতীয় আরো খবর