বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের লাইফ মেম্বার হলেন এস এম আজাদ হোসেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৭-১৫ ২১:১৩:৫৩

সড়ক নিরাপত্তা আন্দোলনের সংগঠক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান এস এম আজাদ হোসেনকে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের (Global Consumer & Human Rights Forum) লাইফ মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নেতারা ভবিষ্যতে তাকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে যুক্ত করার বিষয়ে ইতিবাচক আগ্রহের কথাও জানিয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত ফোরামের এক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এস এম আজাদ হোসেন। অনুষ্ঠানে তাকে সম্মাননা জানিয়ে ফোরামের নেতৃবৃন্দ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও শক্তিশালী করতে অভিজ্ঞ ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তিদের সম্পৃক্ত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে তাকে লাইফ মেম্বার করা হয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ত কর্মকাণ্ড এবং সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে এস এম আজাদ হোসেন দেশের বিভিন্ন অঙ্গনে সুপরিচিত। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এস এম আজাদ হোসেন দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সাবেক মহাসচিব এবং বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের বিভিন্ন জেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। সংশ্লিষ্টদের মতে, তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন কর্মসূচি দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
অনুষ্ঠানে এস এম আজাদ হোসেনকে সম্মাননা প্রদানের ক্ষেত্রে সহযোগিতার জন্য মোহাম্মদ মনির হোসেন কাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। একই সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে অংশ নেওয়ায় এস এম আজাদ হোসেনের প্রতিও ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।
ফোরামের নেতারা বলেন, ভোক্তা অধিকার, মানবাধিকার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দক্ষ, সৎ ও অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ত করে একটি কার্যকর সামাজিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে সংগঠনটি কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে এস এম আজাদ হোসেনের অভিজ্ঞতা ও নেতৃত্ব ভবিষ্যতে ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এস এম আজাদ হোসেন, মানবাধিকার, ভোক্তা অধিকার


এ জাতীয় আরো খবর