বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

নাচোলে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-১৫ ২০:২০:২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  নাচোল উপজেলায় ভটভটির ধাক্কায় মোসা.তাসনিম(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর পাইহাপাড়া গ্রামের শফিকুল ইসলাম ডালিমের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার(১৫জুলাই) সকাল ৯টার দিকে নাচোল সদর ইউনিয়নের ভুজইল গ্রামে বোন-দুলাভাইয়ের বাড়ি বেড়িয়ে নিজ বাড়ি ফেরার পথে পাশের ঝিকড়া গ্রাম থেকে গাড়ি ধরার জন্য হেঁটে সড়ক পারপারের সময় একটি ভটভটি শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই  অজ্ঞাত ভটভটিটি পালিয়ে যায়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ গোমস্তাপুরে মেয়েটির বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে।। ভটভটিটি শনাক্ত এবং আটকে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।  


এ জাতীয় আরো খবর