ফুল ভালোবাসি তাই ফুলের কাছে ছুটে যাই,
যতই পাই কাঁটার আঘাত দুঃখ তাতে নাই।
ফুল পরম পবিত্র ভালোবাসার উপহার,
মনের প্রশান্তি যোগায় তোমার আমার। ।
দেবতার চরণ সেবায় নিত্য যার ব্যবহার,
বড়ো ভাগ্যবান ফুল সার্থক জনম তার।
কত আরাধনা, যাক যঞ্জে পাই না যে চরণ,
শুদ্ধ উপাচার ফুল নিত্য সেবার উপকরণ।
বিচিত্র রঙ বেরঙে কেড়ে নাও সবার দৃষ্টি,
প্রকৃতির বুকে বুঝি বিধাতার অন্যন্য সৃষ্টি।
ভোরের সিগ্ধ আলোয় ফোটে যত কুসুম কলি,
গুণগুণ গানে সোহাগী পরাগ মাখায় অলি।
ফুলের সুবাস ভাসে ঝিরিঝিরি নির্মল বাতাসে
মৌমাছি নাচিনাচি মধু আহরণে ছুটে আসে।
সৌন্দর্যের প্রতীক ফুল করে মনোরঞ্জন,
সবার গৃহে দু'চারটি চারা করে রেখ রোপণ।