মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • কনের সাজে
  • ২০২৬-০৭-১৩ ১৫:৩১:১৭

কনের সাজে দেখতে তোমায় কত লাগে ভালো
অমাবস্যার রাতে যেন তুমি চাঁদের আলো।।

লাজে নুয়ে পড়ে দুচোখ-- দৃষ্টি মায়াভরা
ঠোঁটে ফোটে লাজুক হাসি মায়া ছাঁচে গড়া।
চারু মুখে নিত্য তুমি সুরের সুধা ঢালো।।

রিনিঝিনি বাজে চুড়ি, স্বপ্ন আসে ঘরে
এমন ধ্বনি শুনে আমার মন যে কেমন করে !
আঁধার রাতে মনে হলো বিজলি যে চমকালো।।

ফুলে-ফুলে গাঁথা আশা, গন্ধ ছড়ায় প্রাণে
চোখধাঁধানো রূপ যে তোমার রইলো বাঁধা গানে।
আমার বুকের ভেতর তুমি তুষের আগুন জ্বালো।।


এ জাতীয় আরো খবর