চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে কমল মার্ডি (২৫) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাবর্তীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামের সুনিল মার্ডির ছেলে। স্থানীয় ও পডুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে সকলের অগোচরে বাড়ির পাশে নানা বসন সরেনের বাড়ির একটি কক্ষে ছাদের তীরের (বাঁশের আড়া) সাথে ফাঁস দেন কমল। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ঝুলন্ত মরদেহ নামিয়ে পুলিশে খবর দেয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন, দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, পারিবারিক সমস্যার কারনে কমল আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে বলেও জানান ওসি।