দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি।
ফেনীর দাগনভূঞায়,সবুজায়নে গড়ি দেশ, জলবায়ু পরিবর্তনের নেই কোনো রেশ। স্লোগানকে বুকে লালন করে। দ: করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও তাহের তানু ফাউন্ডেশনের সৌজন্যে জলবায়ু পরিবর্তন ও সচেতন বিষয়ক বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
বুধবার দুপুর ১২ টার সময় উপজেলার সদর ইউনিয়নের দ. করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে,দ: করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল।
এসময় উপস্থিত ছিলেন ছিলেন নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মেনন,বিদ্যালয়ের অভিভাবক সদস্য জাকির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাছির লন্ডনীসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।