চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কা সড়কে ছিটকে পড়ে শের মোহম্মদ(৭০) নামে একজন বাইসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। তিনি ভোলাহাট সদর ইউনিয়নের চরধরমপুর গ্রামের মৃত আলী জান লায়েকের ছেলে। এ ঘটনায় জনসাধারণের সহযোগিতায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার(৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের নেকজান বাািলকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে সজোরে আসা মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মাথাসহ দেহে বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন শের মোহম্মদ। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এছাড়া পুলিশ মোটরসাইকেল চালক ময়েন হোসেন ওরফে ময়েন(১৯) নামে এক তরুনকে আটক করেছে। তিনি ভোলাহাটের সুরানপুর গ্রামের মো. আরমানের ছেলে। এ ঘটনায় নিহতের মেয়ে থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন। সে অনুযায়ী সড়ক পরিহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।