সোমবার, জুলাই ১৩, ২০২৬

ভোলাহাটে ভূমি কর্মকর্তার সেবাগ্রহীতাদের নিকট থেকে টাকা নেয়ার ভিডিও ভাইরাল

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-০৮ ১১:৩৫:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের  ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মফিজুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে সেবাগ্রহীতাদের নিকট থেকে  ভূমি সংক্রান্ত বিভিন্ন  সেবা প্রদানে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার(৬ জুলাই) রাতে  সেবাগ্রহীতাদের নিকট থেকে টাকা লেনদেন  সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর ঘটনাটি প্রশাসনের নজরে আসে। ভিডিওতে ওই ভূমি কর্মকর্তাকে প্রকাশ্যে অফিসে নিজ চেয়ারে বসে দুই সেবাগ্রহীতার নিকট থেকে টাকা গুনে নিতে দেখা  যাচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ওই অফিসে টাকা লেদেনের মাধ্যমে কাজ করার বিষয়টি বলতেও শোনা যায়।
এ ব্যাপারে ভোলাহাটের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাহিদ ইসলাম বলেন, বিষয়টি নজরে এসেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই ভিডিওতে যাদের দেখা গেছে তাদের প্রত্যেকের বক্তব্য নেয়া হচ্ছে। তদন্তানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে তদন্তকারী ভোলাহাটের সহকরাী কমিশনার (ভূমি)  সানাউল মোর্শেদ বলেন, যে ভিডিও ছড়িয়েছে তা গত ২৯ জুনের। ওই সময়  বছর সমাপনীর কাজ  চলছিল। টাকা নেয়ার ভিডিও ছড়িয়ে পড়লেও এ সংক্রান্ত কোন অভিযোগ পাই নি। ভিডিওতে যাদের দেখা গেছে তাঁদের বক্তব্য নেয়া হয়েছে। যারা টাকা  দিয়েছেন, তাঁরা জানিয়েছেন, দুপুরে অনলাইনে পেমেন্টের দোকান বন্ধ  থাকায়  তহশিলদারকে বিকাশে পেমেন্টের জন্য নগদ টাকা দেয়া হয়। তাঁদের বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে। বিষয়টি কোন চক্রের কোন ফাঁদ কিনা সেটিও বিবেচনা করা হচ্ছে। দ্রতই এ ঘটনার তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসককে প্রেরণ করা হবে বলেও জানান এািস ল্যান্ড।
এদিকে এ ব্যাপারে মফিজুল  ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।


এ জাতীয় আরো খবর