সোমবার, জুলাই ৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি ৭০ লক্ষ টাকার হেরোইনসহ মাদক কারবারি পরিবারের ৪ জন আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-০৫ ১৭:৫১:৩৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে পুলিশের বিশেষ অভিযানে ২ কোটি ৬৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ  একটি মাদক কারবারি পরিবারের ৪ জন  আটক হয়েছেন।  আটকরা  হলেন শহরের ফুলকুঁড়ি সিএন্ডবি ঘাট এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে আব্দুর রহমান(৫৫), তাঁর স্ত্রী মাসিরুন বেগম(৫০) এবং তাঁর দুই ছেলে মো. শুকুদ্দি(৩৪) ও  মাসুদ রানা(২৮)। অভিযানে জব্দ হয় ৫টি স্মার্ট ও ১টি বাটন ফোন, ১টি সোনা ও ৭টি রুপা সহ অন্য ধাতুর আংটি, ১টি ডিজিটাল ওজন যন্ত্র,১টি পাসপোর্ট, হেরোইন প্যাকেট করার বিভিন্ন উপকরণ এবং মাদক বিক্রয়লগ্ধ নগদ ২৪ হাজার ৩২০ টাকা।
পুলিশ জানায়, রবিবার(৫ জুলাই) দুপুর ২টার দিকে ফুলকুঁড়ি এরাকায় আব্দুর রহমানের নিজস্ব ৩ তলা বাড়িতে  হেরোইনের চালান থাকার গোপন খবরে অভিযান চালানো হয়। ঘন্টারও বেশি সময় ধরে  সদর থানা পুলিশের পরিচালিত ওই অভিযানে  আনুমানিক দুই কোটি উনসত্তুর লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের দুই কেজি ছয়শত পঁচানব্বই  গ্রাম হেরোইন সহ   মাদক কারবারি একই পরিবারের চারজন হাতেনাতে  আটক হন।
এ ঘটনায় রবিবার বিকাল সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিং এ  চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস বলেন, আব্দুর রহমান পুলিশের তালিকাভূক  মাদক কারবারি। তিনি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য। এর পূর্বেও তাঁর নামে হেরোইনের দুটি মামলা রয়েছে। তাঁর স্ত্রী ও দুই ছেলেও মাদক কারবারে তাঁর  সহযোগি। রবিবার হেরোইন উদ্ধারের ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ সুপার।
ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর