সোমবার, জুলাই ৬, ২০২৬

গোমস্তাপুরে আমবোঝাই ভটভটি উল্টে আম ব্যবসায়ী নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-০৫ ১৩:৫৩:৪৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি  একটি আমবোঝাই ভটভটির চাকার নাট খুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর নীচে চাপা পড়ে আবুল কালাম (৭০) নামে একজন আম ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি নরসিংদি সদর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়,গত শনিবার(৪জুন) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলার আমনুরা এলাকা থেকে  ভটভটিতে আম নিয়ে আম ব্যাপারি আবুল কালাম জেলার নাচোল উপজেলা ও গোমস্তাপুরের আড্ডা মোড় হয়ে নওগাঁর  সাপাহার যাবার পথে আড্ডা মোড়ের অদূরে দূর্ঘটনাটি ঘটে। এতে  উল্টে যাওয়া গাড়ীর নীচে চাপা পড়ে ঘটনাস্থলে আহত হন আবুল কালাম। সংবাদ পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের  সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে একই ঘটনায় ভটভটিতে থাকা আরেকজন আম ব্যবসায়ী ও ভটভটি চালক  লাফ দিয়ে ভটভটি থেকে নেমে গিয়ে রক্ষা পান।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন,  খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ জাতীয় আরো খবর