শনিবার, জুলাই ৪, ২০২৬

কান্তজিউ মন্দির পরিদর্শনে অপর্ণা রায় দাস-স্বাগত জানালেন এমপি মনজুরুল ইসলাম

  • মোজাম্মেল হক :
  • ২০২৬-০৭-০৩ ১৫:৫১:১২

দিনাজপুর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি :দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক, ঢাকা রমনা কালী মন্দিরের সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস।
শুক্রবার (৩ জুলাই) সকালে একদল পুণ্যার্থীদের সঙ্গে নিয়ে তিনি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। এ সময় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।
পরিদর্শনকালে অপর্ণা রায় দাস মন্দিরের টেরাকোটা শিল্প, প্রাচীন স্থাপত্যশৈলী এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। সফরসঙ্গীরাও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কান্তজিউ মন্দিরের ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে পরিদর্শন শেষ হয়।


এ জাতীয় আরো খবর