জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ডামাডোল বাঁচতে শুরু করেছে তারই ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলার ৪ নং খর্নিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। এবারের নির্বাচনে খর্নিয়া ইউনিয়নে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী মাঠে নেমেছেন। তবে সাধারণ ভোটার ও স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, যুবদল নেতা শেখ রবিউল ইসলাম।