বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা

  • আহম্মেদুল কবির, কুড়িগ্রাম:
  • ২০২৬-০৬-২১ ১৭:৫৯:০৩

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে নিপা রানী রায় (১৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
 আজ ২১ জুন রবিবার আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড খিতাবখাঁ ছলিম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ​নিহত নিপা রানী রায় ওই এলাকার  শ্রী নিবারণ রায়ের পৌত্রী এবং শ্রী নির্মল রায়ের প্রথম কন্যা।
স্থানীয় সূত্র জানায়, নিহত নিপা রানী রায় নিয়মিত স্কুল ও প্রাইভেটে যাতায়াত করতো।  আজ দুপুরে হঠাৎ করেই ঘরের ভিতর সবার অলক্ষ্যে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখা যায় তাকে। এমন দেখে পরিবারের লোকজন চিৎকার শুরু করলে চারদিকে জানাজানি হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসন ও থানাকে অবহিত করা হলে রাজারহাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ​কী কারণে ওই তরুণী আত্মহননের পথ বেছে নিয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ঘটনাটি কেন্দ্র করে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ​পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


এ জাতীয় আরো খবর