বুধবার, জুন ১৭, ২০২৬

চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু),মাঠজুড়ে গণসংযোগ ও প্রচারণা

  • মোঃ আব্দুল আজিজ মিয়া
  • ২০২৬-০৬-১৬ ২৩:০২:৪০

স্টাফ রিপোর্টার 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার ১নং কাঠালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য মোঃ ফিরোজ আলম (দুলু)। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার গণসংযোগ ও প্রচারণামূলক কার্যক্রমে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন ফিরোজ আলম (দুলু)। তিনি কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কাঠালবাড়ী নূরুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। সরকারের বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সামাজিক উন্নয়ন নিশ্চিত করা এবং ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় টানানো ব্যানার ও ফেস্টুনে ‘আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ’ এবং ‘দোয়া চাই, সেবা করার সুযোগ চাই’—এমন স্লোগান দেখা গেছে। তিনি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এলাকাবাসীর মতে, শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে ফিরোজ আলম (দুলু) ইতোমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় সরগরম হয়ে উঠেছে কাঠালবাড়ী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন। সেই আলোচনায় অন্যতম নাম হিসেবে উঠে এসেছে মোঃ ফিরোজ আলম (দুলু)।


এ জাতীয় আরো খবর