বুধবার, জুন ১৭, ২০২৬

১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত

  • মুর্শিদা আখতার নাহার
  • ২০২৬-০৬-১৬ ২০:২৯:২৬

১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস উপলক্ষে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহারের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, গৃহশ্রমিক অধিকার নেটওয়ার্কের সদস্য সচিব নাজমা ইয়াসমিন। আরো উপস্থিত ছিলেন গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন  কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী রেনু আরা, যুগ্ম সম্পাদক সাহানুর বেগম, মিনারা বেগম ও অন্যান্য নেতৃবৃন্দ।
নেৃতৃবন্দরা বলেন গৃহশ্রমিকদের সংশোধিত শ্রম আইনে গৃহশ্রমিকদের নিয়োগপত্র, শ্রমঘন্টা, পেশার মর্যাদা ও মজুরী নির্ধারণের বিধান না থাকায় গৃহশ্রমিকরা হতাশ। নেতৃবৃন্দ আরো বলেন, এই সরকার গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ ও আইএলও কনভেনশন ১৮৯ আলোকে গৃহশ্রমিকদের আইন দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান।
 


এ জাতীয় আরো খবর