মঙ্গলবার, জুন ৯, ২০২৬

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা ও মাস্ক বিতরণ

  • আব্দুস সাত্তার,প্রতিনিধি টাঙ্গাইল:
  • ২০২৬-০৬-০৮ ১৯:৫৫:৪১

টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষের বিপর্যস্ত জীবনযাত্রায় স্বস্তি আনতে খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে জেলা পরিষদের সামনে ওই পণ্য বিতরণের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।  
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন, ভাইস চেয়ারম্যান সাদিকুল আলম খোকা, নির্বাহী সদস্য শাহিন আকন্দ, শামসুর রহমান চৌধুরী শিবলু, মনোনীত সদস্য আসলাম, জেলা মহিলাদের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম প্রমুখ। 
এ সময় তাপ প্রবাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শতাধিক ব্যক্তির মাঝে ছাতা, বিশুদ্ধ পানি, হাতপাখা ও মাক্স বিতরণ করা হয়।


এ জাতীয় আরো খবর