মঙ্গলবার, জুন ৯, ২০২৬

গোমস্তাপুরে ১৯ মাদক মামলার আসামী দম্পতি ফের মাদক সহ গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে দেড় বছরের সাজা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-০৮ ১৭:০৮:০৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ১৯টি মাদক মামলার আসামী  এবং কূখ্যাত মাদক কারবারি দম্পতিকে ফের মাদক সহ গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত । এ সময় তাঁদের হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ হয়।  গ্রেপ্তার দম্পতির মধ্যে স্বামী  আব্দুস সাত্তার(৭০) ৯টি মাদক এবং আসামী স্ত্রী সাজেদা বেগম(৪৭) ১০টি মাদক মামলার আসামী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গ্রেপ্তারের পর আব্দুস সাত্তারকে দেড় বছর (এক বছর ছয় মাস) কারাদন্ড সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট) ও  গোমস্তাপুরের সহকারী কমিশনার(ভূমি)  উম্মে সালমা রুমা।  অপরদিকে সাজেদা বেগমকে ৩ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট) ও গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জাকির মুন্সী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, সোমবার(৮জুন) সকাল সাড়ে ১১টার দিকে রহনপুর পৌর নুনগোলা কেডিসিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালিয়ে কুখ্যাত ওই  মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর রেকর্ডে ওই দম্পতি দীর্ঘদিন যাবত মাদক করাবারে লিপ্ত  বলে জানা যায়। দন্ডের পর তাঁদের  কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান উপপরিচালক।


এ জাতীয় আরো খবর