বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

দৈনিক নবচেতনা’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • মোঃ ফয়সাল শেখ
  • ২০২৬-০৫-২১ ১৬:৩৫:৩১

দৈনিক নবচেতনা’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ মে (বুধবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে কেক কাটা, আলোচনা ও শুভেচ্ছা বিনিময় প্রভৃতি কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাহিত্যিক ও কলাম লেখক লায়ন মোঃ গনি মিয়া বাবুল। দৈনিক নবচেতনা’র সম্পাদক ও প্রকাশক লায়ন মোঃ সাখাওয়াত হেসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নবচেতনা’র নির্বাহী সম্পাদক রেদুয়ান খন্দকার, ইসলামিক চিন্তাবিদ মোঃ জহির ইবনে মুসলিম, সাংবাদিক ও আবৃত্তিকার শাহ আলম সুরমা, সমাজসেবক ফাতেমা জাহান সাথী প্রমুখ। অনুষ্ঠানে পত্রিকায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও সারাদেশ থেকে আগত প্রতিনিধিগণ এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দৈনিক নবচেতনা সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

 


এ জাতীয় আরো খবর