সোমবার, মে ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৫-১৭ ২০:৪৯:৪৭

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের,আব্বাস মজুমদার বাড়ীর জয়নাল আবদীন বাড়ী নিমার্ণকালে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 
নাহার সুলতানা বলেন,শনিবার সকাল ১১ টায় স্বপনের নেতৃত্বে প্রায় ১০০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কিছু বুঝে ওঠার আগে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। হামলায় আমি,ফাতেমা বেগম,শারমীন আক্তার ও নির্মাণ শ্রমিক সুমন আহত হয়েছি।সন্ত্রাসী স্বপন এসময় আমার নিকট ও আমার জা এর থাকা ৪ ভরি স্বর্ণ, ৪টা মোবাইল,গ্র্যান্ডিং মেশিন,১টা মটর লুট করে নিয়ে যায়।তিনি আরও বলেন দুইটি সি,সি ক্যামরা ভাংচুর করে ও আমার টিনের ঘর কেটে,কেটে টুকরো টুকরো করে ফেলে।এর আগেও ৩ দফায় হামলা চালায়। আমরা কোম্পানীগঞ্জ থানায় মামলা করার প্রস্ততি নিচ্ছি।
এবিষয়ে জানতে চাইলে,নিজের নেতৃত্বে হামলা, ভাংচুর ও লুটপাটের বিষয় অস্বীকার করে ইমাম হোসেন স্বপন বলেন, আমি তখন বাড়িতে ছিলাম না। যাদের জায়গা দখল করে করতেছে তারা এসে বাধাঁ দিয়েছে। 

 


এ জাতীয় আরো খবর