চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন ঊড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। পনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী এবং জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাধারা তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে। বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদেও উদ্ভাবন প্রদর্শণ করছেন এবং অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মেধার লড়াইয়ে নেমেছেন। শুক্রবার(১৫ মে) আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়েছে।