চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই আল হিদায়া হিফজুল কোরআান মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর নাজেরা বিভাগের শিক্ষার্থী ৯ বছরের শিশু মো: নুর ই সাফি কে নির্মম নির্যাতণের অভিযোগে দায়ের করা মামলায় ওই মাদ্রাসার দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার(১৩ মে) নির্যাতণের ওই ঘটনা ঘটে। সাফি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মোমিনুল হকের ছেলে। গ্রেপ্তার শিক্ষকরা হলেন রাজশহাীর গোদাগাড়ী উপজেলার দুধাই ইউনিয়নের দুধাই নন্দীপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে সাকির আলী(২৩) ও কাকনহাট মহাদেবপুর গ্রামের বদর আলীর ছেলে নাহিদ আলী(২৬)।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু সাফিকে নির্যতণের সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে জেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিচার দাবি করেছেন।
পুলিশ এবং মামলার বাদী ও সাফির মামা মোখলেসুর রহমানের সদর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, ইতিপূর্বে সাফিকে ওই শিক্ষকরা গালিগালাজ করত। বিষয়টি জানতে পেরে অভিভাবকরা এ ব্যাপারে তাঁদের বারণ করেন। এতে শিক্ষক সাকির শিক্ষার্থী সাফির উপর ক্ষিপ্ত হয়। গত বুধবার সকালে অন্য শিক্ষার্থীদের সাথে মাদ্রাসায় পড়াশোনার সময় সাকির হত্যার উদ্দেশ্যে কাঠের স্কেল দিয়ে সাফিকে কয়েকবার মারধর করে শ^াসরোধ করে গলাটিপে শূণ্যে তুলে ধরে মেঝেতে আছাড় মারেন ও মাথায় আ্যঘাত করেন । নির্যাতণকালে অপর শিক্ষক নাহিদ বিভিন্নভাবে সাকিরকে সহায়তা করেন। সাফি বাড়ি ফিরে ঘটনা জানালে পরিবারের সদস্যরা মাদ্রাস্ াগিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাফির মামা মোখলেসুর রহমানের দুই শিক্ষককে আসামী করে থানায় মামলা করণে পুলিশ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে(১৪ মে) তাঁদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার(১৪মে) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত চলছে বলেও জানান ওসি।