শনিবার, মে ৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত গবেষক বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৫-০৯ ১৩:৪৯:২৫
ছবি: সংগৃহীত।

নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া এই বাংলাদেশি গবেষকের মরদেহ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকায় আনা হয়।
এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ-এ পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সচিব পরিবারের সদস্যদের কাছে তা হস্তান্তর করেন। এ সময় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
নাহিদা সুলতানা বৃষ্টি দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ছিলেন। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি গবেষক জামিল আহমেদ লিমন-ও হত্যাকাণ্ডের শিকার হন। তার মরদেহ গত ৪ মে ঢাকায় আনা হয়েছিল।
দুই বাংলাদেশি গবেষকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

কী-ওয়ার্ড: বৃষ্টি হত্যা,গবেষকের মরদেহ,যুক্তরাষ্ট্র ঘটনা


এ জাতীয় আরো খবর