বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস ২০২৫-এ ৩৭৬টি আবেদন সফলভাবে নিষ্পত্তি করেছে

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-২৮ ২১:৪৫:১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জেলা  লিগ্যাল এইড অফিস ২০২৫ সালে ৩৭৬টি আবেদন  আপোষ মিমাংসার মাধ্যমে সফল ভাবে নিস্পত্তি করেছে। এর মধ্যে ছিল ১৩১টি দেওয়ানী, ৪৭টি ফৌজদারি এবং ১৯৮টি পারিবারিক বিরোধ সংক্রান্ত। আপোষ মীমাংসার আদায় হয়েছে ২ কোটি ৩০ লক্ষ ৮ হাজার ৩৬৭টাকা। এ ছাড়া  ২০২৫ সালে লিগ্যাল এইড অফিসের তালিকাভুক্ত ৩৬ জন  প্যানেল আইনজীবী  ২৩৯টি মামলার জন্য নিযুক্ত হয়েছেন। তাঁদের  বিল পরিশোধ করা হয়েছে ১ লক্ষ ২০ হাজার ৪২৯ টাকা।
লিগ্যাল এইড অফিস ২০২৫-এ মোট ১ হাজার ২৪২টি আবেদন পায় । এর ১ হাজার ৩টি ছিল আপোষ মিমাংসার আবেদন। যার মধ্যে দেওযানী ছিল ৫২৭টি,ফৌজদারী ২৪৮টি এবং পারিবারিক বিরোধ সংক্রান্ত আবেদন ছিল ৪৬৭ টি।  এছাড়া ২০২৫ সালে ১ হাজার ৪৪ টি ক্ষেত্রে আইনগত সহায়তার পরামর্শ প্রদান করা হয়েছে। এর মধ্যে ফৌজাদারী ছিল ১৬৯টি,দেওযানী ছিল ৪০৪টি ও পারিবারিক ৪৭১টি।
মঙ্গলবার(২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬  উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।মঙ্গলবার সকালে জেলা জজ আদালত চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়। পরে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদের নিয়ে শহরে বর্নাঢ্য শোভাযাত্রা  বের করা হয়। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এখানে লিগ্যাল  এইড কার্যক্রম বিষয়ে জনপ্রিয় লোকজ  নানা-নাতির ‘গম্ভীরা গান’  পরিবেশিত হয়। প্রদর্শিত হয় ডকুমেন্টরি। দুপুরে জেলা জজের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার, জেলা প্রশাসক আবু  ছালেহ মো, মুসা জঙ্গী,পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস,সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাব উদ্দীন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো.মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতি সভাপতি ও পাবলিক প্রসিকিউটর(পিপি) আব্দুল ওদুদ ও সাধারণ সম্পাদক আবু হাসিব সহ বিচারক,আইনজীবী,কর্মকর্তা এবং বিচার প্রার্থী সাধারণ মানুষ।

 


এ জাতীয় আরো খবর