চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে সুমাইয়া আক্তার জামিলা(২০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের রিপন আলী ওরফে রিমনের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার(২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির উঠোনে খাটে শোয়ানো অবস্থায় মরদেহটি দেখতে পায়। এ সময় মরদেহের বাম চেয়ালের নীচে সামান্য ছড়ে যাওয়া ও গলার উপরিভাগে ফোলার চিহ্ন ছিল। ওই সময় ওই বাড়িতে মৃতের স্বামী বা কাউকে পাওয়া যায়নি। মেয়ের শয়নকক্ষের দরজাও খোলা ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে মৃতের পরিবারের অভিযোগ, জামিলাকে স্বামী ও শ্মশুড়বাড়ির লোকজন ৩ লক্ষ টাকা যৌতুকের দাবিতে গলাটিপে শ^াসরোধে হত্যা করেছে। এ মর্মে গৃহবধুর মা রুনা খাতুন শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মেয়েটি গত সোমবার(২৭ এপ্রিল) রাতে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। এরপর রাতে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমোতে যায়।
পুলিশ জানায়,মঙ্গলবার সকাল ৬টার দিকে জামিলার শ্মশুড় একই গ্রামে গৃহবধুর বাবার বাড়ি থেকে জামিলার মাকে মৃত্যু সংবাদ দিয়ে ডেকে নিয়ে আসে। মেয়ের মা মেয়েকে উঠোনে শোয়ানো দেখেন। এরপর থেকে শ্মশুড়বাড়ির লোকজন উধাও হন। জানা গেছে, ২ বছর পূর্বে ওই মেয়ের প্রথম বিয়ে হয়। এরপর ওই বিয়ের ডিভোর্সের পার ৬ মাস আগে বর্তমান স্বামী রিপনের সাথে তাঁর প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবির বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলেই ঘটনাটি হত্য্ ানা আত্মহত্যা তা বলা যাবে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।