মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

  • ফারুকুজ্জামান,
  • ২০২৬-০৪-২৮ ১৭:১৮:২৩

 কিশোরগঞ্জ : "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।  আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮ টায় বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালি মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
র‌্যালী শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা ও দায়রা জজ কিশোরগঞ্জ এর চেয়ারম্যান সুপ্রিয়া রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন  জেলা লিগ্যাল এইড অফিসার স্বাগত সাম্য । 
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সিভিল সার্জন অভিজিৎ শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক ( এডিএম) মোহাম্মদ এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুলান ২ কিশোরগঞ্জের বিচারক মাকসুদা পারভীন।  
এর আগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইড মেলা, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প উদ্বোধন, প্রতিপাদ্য বিষয়ের উপর প্রামাণ্য চিত্র প্রদশর্নী এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।
আলোচনা শেষে ২০২৫ সালের সেরা প্যানেল আইনজীবি এডভোকেট জেসমিন আরা বেগম ও এডভোকেট বিলাস বিশ্বাসকে ক্র্যাস্ট প্রদান করা হয়। 
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন তাসলিমা আরা বেগম,এনামুল হকসহ জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা-কমচারীবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর