সাতক্ষীরা : সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইন প্রনয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসতেনতা সৃষ্টি প্রকল্প লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগ, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রানালয় এর আয়োজনে শনিবার সকাল ১০টায় জেলা প্রশসক সম্মেলন কক্ষে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আইন প্রনয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসতেনতা সৃষ্টি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্নসচিব) জিএম আতিকুর রহমান জামালী।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পটির উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ রাজীব হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্নসচিব মুহঃ জাকির হোসেন, যুগ্নসচিব মোঃ মাহবুবুর রহমান, উপ-সচিব ড. খালেদা পারভিন, উপ-সচিব মোহাম্মদ আব্দুল হালিম, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিথুন সরকার প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, আইনের মাধ্যমে উন্নয়ন এবং জনগণের মৌলিক চাহিদা পূরনকল্পে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এসডিজি এর টার্গেট ১৬.ই (১৬পয়েন্ট বি) এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রানালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক আইন প্রনয়নে সক্ষমতা বৃদ্ধি ও আইন বিষয়ে জনসতেনতা সৃষ্টি শীর্ষক প্রকল্প গ্রহন করা হয়েছে। প্রকল্পটির উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে, মানসম্মত ও বিশ^মানের আইন প্রণয়নের লক্ষ্যে দক্ষ লেজিসলেটিভ কর্মকর্তা গড়ে তোলা, বিদ্যমান অধস্তন আইনসমুহ কোডিফিকেশন ও হালনাগাদ করে কোড আকারে প্রকাশ ও তা ওয়েবসাইটে আপলোডের মাধ্যমে জনগণের নিকট সহজলভ্যকরণ, “লজ অব বাংলাদেশ ” ওয়েবসাইটটিকে আরও বৃহাদাকারে ও নতুনভাবে প্রস্তুত, সংরক্ষন ও পরিচালনা, লরাইব্রেরি/ই-লাইব্রেরী স্থাপন, আইন প্রণয়ন পদ্ধতি এবং আইনের গ্রামারসমৃদ্ধ লেজিসলেটিভ ডেস্কবুক বাংলাভাষায় প্রণয়ন, প্রশিক্ষনের মাধ্যমে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং অন্যান্য মন্ত্রানালয় ও বিভাগে কর্মরত কর্মকর্তাদের আইন প্রণয়নের সাথে সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, নির্বাচিত বাংলা আইন সমুহ ইংরেজিতে এবং ইংরেজি আইন সমুহ বাংলায় অনুবাদ করা এবং আইনি অধিকার সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।