রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু ও ১২ জন আহত,চাক সরানোর উদ্যোগ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-১৮ ২০:০২:৩৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে সিরাজুল ইসলাম(৬৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু এবং অন্তত: ১২ জন আহতের পর  উপজেলা প্রশাসন ভিমরুলের চাক সরানোর উদ্যোগ নিয়েছে।  মৃত সিরাজুল শিবগঞ্জ পৌর ১ নং ওয়ার্ডে সেলিমাবাদ দেবিনগর এলাকার আবেদ আলীর ছেলে। একই ঘটনায় গুরুতর আহত  হয়েছেন শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মচারী মো.মোরসালিন ও  মো.শাহিন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ডের পর এখন তারা শংকা মুক্ত। এছাড়াও আহতেদের মদ্যে রয়েছেন মৃতসিরাজুলের  সাথে থাকা ট্রলি চালক ও  সেলিমাবাদ মোহনবাগ এলাকার বেনু শেখের ছেলে মো. সালাউদ্দিন(৪৬),সেলিমবাদ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো.রমজান, তাঁর মা এবং  ৫ বছর বয়সী তাঁর  এক শিশু সন্তান  এবং  একই বয়সী দুই ভাগিনাÑভাগিনী।
ভূক্তভোগী,স্থানীয় জনপ্রতিনিধি,হাসপাতাল,ফায়ার সার্ভিসও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার(১৭ এপ্রিল)  সকালে ও বৃহস্পতিবার(১৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে কানসাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  মোহনবাগ কারবালা পুকুরপাড় সংলগ্ন একটি আমবাগানের মধ্যে দিয়ে যাওয়া সড়ক এলাকায় ভিমরুলের আক্রমনের ঘটনা ঘটে। ওই সময় আহত হয় অন্তত: ১০ জন। তাদের মধ্যে সিরাজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক  বিকাল ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। দুজনকে রাজশাহী পাঠােনা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এরপর  শুক্রবার সকাল ১১টার দিকে ওই স্থানে আরও দুজন ভিমরুলের আক্রমনের শিকার হন।জানা গেছে, এর পর ওই স্থানে ভয়ে কেউ যেতে চাচ্ছে না।
শনিবার (১৮এপ্রিল) বিকালে শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, ওই স্থান নিরাপদের উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিস্ট জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও  হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে। স্থানটি নিয়ে স্থানীয়দের মধ্যে আতংক রয়েছে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন বলেন, সিরাজুল ঘটনাস্থলেই মারা যান।  হাসপাতালে আসা অন্য দুজনকে রাজশাহী পাঠানো হয়। তাঁরা পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
শিবগঞ্জ ফায়ার ষ্টেশন ইনচার্জ  রফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা ও  হতাহতের সত্যতা মিলেছে।তবে ভিমরুলের দেখা পাওয়া যায় নি। সংশ্লিস্ট ইউপি সদস্য এমরান আলী বলেন,ভিমরুলের  বাসা অপসারনের উদ্যোগ নেয়া হবে। সংশ্লিস্ট গ্রাম পুলিশ মো.শহিদ বলেন, ওই স্থানে আমগাছে দুটি চাক রয়েছে। ভূক্তভোগি সাালাউদ্দিন বলেন,সিরাজুলকে নিয়ে কাঠবাহী ট্রলি নিয়ে যাবার সময় তারা  ভিমরুলের আক্রমনের শিকার হন।  অসংখ্য ভিমরুল মাথায় প্রচুর হুল ফোটানোয় সিরাজুল মারা গেলেও তিনি চিকিৎসা নিয়ে এখন কিছুটা সূস্থ। তিনি দ্রত স্থানটি নিরাপদ করার দাবি জানান।


এ জাতীয় আরো খবর