শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ রাখায় একই পাম্পকে দ্বিতীয়বার অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-১৫ ১৮:৩৯:০৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং ষ্টেশনকে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুদ রাখার পরও বিক্রি বন্ধ রাখায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে পাম্পের ষ্টোরেজ যাচাইয়ের পর এই দন্ড প্রদান করেন গোমস্তাপুরের উপজেলা নির্বাহি অফিসার (ইউ্এনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির মুন্সি।
উল্লেখ্য, এর আগেও গত ২৭ মার্চ ৯,৭৮৩ লিটার জ¦ালানি মজুদ রেখেও ‘তেল নাই’ ব্যানার টাঙ্গিয়ে বিক্রি বন্ধ রাখায় এই পাম্পকে প্রথম দফায় ২০ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যােিজষ্টট জাকির মুন্সি।
ইউএনও বলেন, গোপন খবরের ভিত্তিতে বুধবার অভিযান চালানো হয়। অভিযানে রির্জাভে তিন হাজার দুইশত উনসত্তর লিটার  পোেট্রল মজুদ  পাওয়া যায়। এ অবস্থায় প্রতিষ্ঠানটিকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয় ও  তাৎক্ষনিক বিক্রি কার্যক্রম শুরু করা হয়।


এ জাতীয় আরো খবর