মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

মহেশখালী থানা পুলিশের অভিযান,বন মামলার বাড়ী থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ,মামলা

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০৪-০৭ ০৮:৪৪:১৯

মহেশখালী কক্সবাজার
সোনাদিয়া  দ্বীপে  বনভূমি  দখল  ও প্যারাবন  নিধন: ৫ শত  কোটি  টাকা পরিবেশগত ক্ষতির দাবিতে সদ্য বন বিভাগের  করা  মামলায় আসামীদের গ্রেপ্তারে  ৬ এপ্রিল গভীর  রাতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ সুলতানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। 
এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বন মামলার ৪ নং আসামী  ইউপি সদস্য সিদ্দিক রিমন  পালালেও  তার বাড়ীতে পাওয়া গেল বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল,পরে পুলিশ উপস্থিত স্বাক্ষীদের সাক্ষাৎতে  কারেন্ট জাল  জব্দ  থানায় নিয়ে আসে।
উক্ত ঘটনায় মহেশখালী থানার এস আই সেলিম বাদী হয়ে  ইউপি সদস্য  সিদ্দিক রিমন'কে  প্রধান আসামী করে মহেশখালী থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মামলা রুজু করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায় -ইউপি সদস্য সিদ্দিক রিমন দীর্ঘ দিন থেকে ফিশিং বোটের ব্যবসা ও তৈল ব্যবসার আড়ালে মায়ানমার থেকে অবৈধ কারেন্ট জাল নিয়ে এসে  উচ্চ দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে।
স্থানীয় সচেতন মহল মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট  জাল  ব্যবহারের  বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সোলতান মামলার বিষয়টি নিশ্চিত করে জানায়- উক্ত আসামী গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান থাকবে। 
পাশাপাশি মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর