মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হারানো ১৪টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলেন পুলিশ সুপার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-০৬ ২০:৫৯:৪৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন  এলাকা থেকে হারিয়ে যাবার পর সংম্লিষ্ট থানায়  হারানো জিডির প্রেক্ষিতে অনলাইন মনিটরিং এর মাধ্যমে ১৪টি মোবাইল ফোন মালিলদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস। সোমবার (৬এপ্রিল) সকাল  ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে হারানো ফোনগুলো ফেরৎ দেয়া হয়।
উদ্ধার ফোনগুলোর মধ্যে  সদর থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আব্দুল মোতাালেব ৯টি, নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন ৩টি ও জেলার গোয়েন্দা পুলিশের(ডিবি) উপ-পরিদর্শক(এসআই) কামরুল হাসান ২টি ফোন উদ্ধার করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ.এন.এম ওয়ূাসিম ফিরোজ সহ উর্ধতণ পুলিশ কর্মকর্তা ও সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর