ভোলা-৪ সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী
- মোঃমামুন
-
২০২৩-০৯-১১ ১৬:০৬:১৬
- Print
আজ ১১ই সেপ্টেম্বর৷ সেপ্টেম্বর মাস চরফ্যাশন বাসির শোকের মাস৷ চরফ্যাসনের প্রিয় মানুষ, ভোলা-৪ সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম ১৭সেপ্টেম্বর ১৯৯২ সালে মৃত্যূ বরন করেন৷
জাতীয় সংসদের ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরার) আসনের সাবেক সংসদ সদস্য, চরফ্যাশন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের পিতা মরহুম মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ২৮ তম মৃত্যু বার্ষিকী আজ৷ তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়েছে বলে দলীয় সুত্র নিশ্চিত করেছেন। এছাড়াও অধিকাংশ ইউনিয়ন ও বিভিন্ন সামাজিক সংগঠনে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছেন৷
চরফ্যাসনের গোলাপ ফুল নামে খ্যাত অধ্যক্ষ নজরুল ইসলাম ১৯৪৩ সালের ১৬ অক্টোবর তৎকালীন বরিশাল জেলার ভোলা মহনকুমার লালমোহন থানার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চাদঁপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আবদুল হাকিম পন্ডিত এবং মাতার নাম জরিফা খাতুন। দুই ভাই ও এক বোনের মধ্যে অধ্যক্ষ নজরুল ইসলাম ছিলেন জ্যেষ্ঠ।
১৯৫৪ সালে লর্ডহার্ডিঞ্জ মাদ্রাসা থেকে নজরুল ইসলাম ৫ম শ্রেনি পাশ করেন। তিনি লর্ডহার্ডিঞ্জ হাইস্কুলে ১০ শ্রেনি পর্যন্ত লেখাপড়া করেন।
১৯৫৯ সালে বরিশালের কাশিমপুর হাইস্কুল থেকে দ্বাতীয় বিভাগে এস এস সি,১৯৬১ সালে বরিশাল বি. এম কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এইচ এস সি এবং ১৯৬৪ সালে দ্বিতীয় শ্রেণিতে বিএ পাশ করেন।
এ সময় তিনি কিছুদিন কাশিমপুর হাইস্কুলে শিক্ষকতা করেন। ১৯৬৪ সালে তিনি চরফ্যাসন দুলারহাট হাই স্কুলে শিক্ষকতা করেন। সে বছরেই তিনি ভোলা থানার রামদাসপুর ইউনিয়নের অাবদুর রশীদ মিয়ার কন্যা রহিমা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷
১৯৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে দ্বিতীয় শ্রেণিতে এম এ ডিগ্রী অর্জন করেন৷ ১৯৬৭ সালে তিনি চরফ্যাসন টাফন্যাল ব্যারেট (টিবি) মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। সে সময় থেকে তিনি সপরিবারে চরফ্যাসন বসবাস শুরু করেন।
১৯৬৮ সালের ১ আগষ্ট চরফ্যাসন কলেজ প্রতিষ্ঠিত হয়৷ প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যক্ষ নজরুল ইসলাম চরফ্যাসন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬৯ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পদে নিয়োগ পান। কিন্তু চরফ্যাসনের মানুষের দাবীর প্রেক্ষিতে তিনি সেনাবাহিনীতে যোগদান না করে ১ অক্টোবর ১৯৬৯ থেকে চরফ্যাসন কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন। এই সময় জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার আন্দোলনে ভুমিকা রাখেন।
১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধে স্থানীয়ভাবে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৯ সালে বাকেরগঞ্জ-৩ (চরফ্যাসন-লালমোহনের কিছু অংশ নিয়ে গঠিত) আসন এবং ১৯৯১ সালে দ্বিতীয়বারের মতো ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯২ সালের ১৭ ই সেপ্টেম্বর সকলকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ আজও চরফ্যাশন বাসি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছেন মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামকে৷