শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে নারীসহ আহত সাতজন আহত
- রশিদুর রহমান রানা
-
২০২৩-০৯-১১ ১৬:০১:৩৬
- Print
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে জমি জমা সংক্রান্তে বিরোধে মারপিটে নারী সহ আহত সাত, থানায় অভিযোগ। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর এক টায় উপজেলার পৌর এলাকার কানুপুর গ্রাম সংলগ্ন ভাসুবিহার পাথারে।
জানা যায়, পৌর এলাকার কানুপুর গ্রামের খোদাবক্স প্রামানিক এর ছেলে শামছুল আলম সহ তার লোকজন মায়ের ভোগ দখলকৃত জমিতে রবিবার বেলা ১২টায় ইউক্যালেপ্টর গাছ রোপন করতে যান। দূপূর ১ টার দিকে এই গ্রামের মৃত: মোতরাজ এর ছেলে ফজলার রহমান সহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের জমিতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শামছুল আলমদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় নারী সহ ৭ জন গুরুতর আহত হয়। আতহরা হলেন মোঃ শামছুল আলম রেজাউল করিম, রফিকুল ইসলাম, জোসনা খাতুন, হেলাল উদ্দিন, নাসির উদ্দিন, মোঃ হারেজ আলী। বর্তমানে আহতরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে ছামছুল আলম বলেন, ভাসুবিহার মৌজার ৯০১,৯০২ ও ৯০৩ দাগের জমিটি আমার মায়ের। আমরা শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি। কিন্তু প্রতিপক্ষরা গায়ের জোরে বেদখল করার চেষ্টা করছে। তারা আমাকে সহ আমার লোকজন কে বেধরক ভাবে মারপিট করে আহত করেছে। প্রতিকার পেতে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।