শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপে ইরাক, ৪৮ দলের মহাযজ্ঞে চূড়ান্ত গ্রুপ তালিকা প্রকাশ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৪-০১ ২২:১২:৪৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ সময় বুধবার সকালে বলিভিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে ইরাক জাতীয় ফুটবল দল। এর মধ্য দিয়ে ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাওয়া বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের সব দল চূড়ান্ত হলো।
আয়োজক ফিফা এবার প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, যেখানে দলগুলোকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দল।
নতুন ফরম্যাট অনুযায়ী, প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সরাসরি শেষ ৩২-এ উঠবে। পাশাপাশি সব গ্রুপ থেকে সেরা ৮টি তৃতীয় স্থান পাওয়া দলও নকআউট পর্বে জায়গা করে নেবে। এরপর শুরু হবে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের লড়াই।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল রয়েছে ‘জে’ গ্রুপে।

গ্রুপভিত্তিক দলসমূহ:
গ্রুপ ‘এ’
মেক্সিকো জাতীয় ফুটবল দল, দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল, দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দল, চেক প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল
গ্রুপ ‘বি’
কানাডা জাতীয় ফুটবল দল, বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় ফুটবল দল, কাতার জাতীয় ফুটবল দল, সুইজারল্যান্ড জাতীয় ফুটবল দল
গ্রুপ ‘সি’
ব্রাজিল জাতীয় ফুটবল দল, মরক্কো জাতীয় ফুটবল দল, হাইতি জাতীয় ফুটবল দল, স্কটল্যান্ড জাতীয় ফুটবল দল
গ্রুপ ‘ডি’
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দল, প্যারাগুয়ে জাতীয় ফুটবল দল, অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল, তুরস্ক জাতীয় ফুটবল দল
গ্রুপ ‘ই’
জার্মানি জাতীয় ফুটবল দল, কুরাসাও জাতীয় ফুটবল দল, কোত দি ভোয়া জাতীয় ফুটবল দল, ইকুয়েডর জাতীয় ফুটবল দল
গ্রুপ ‘এফ’
নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল, জাপান জাতীয় ফুটবল দল, সুইডেন জাতীয় ফুটবল দল, তিউনিসিয়া জাতীয় ফুটবল দল
গ্রুপ ‘জি’
বেলজিয়াম জাতীয় ফুটবল দল, মিশর জাতীয় ফুটবল দল, ইরান জাতীয় ফুটবল দল, নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল
গ্রুপ ‘এইচ’
স্পেন জাতীয় ফুটবল দল, কেপ ভার্দে জাতীয় ফুটবল দল, সৌদি আরব জাতীয় ফুটবল দল, উরুগুয়ে জাতীয় ফুটবল দল
গ্রুপ ‘আই’
ফ্রান্স জাতীয় ফুটবল দল, সেনেগাল জাতীয় ফুটবল দল, ইরাক জাতীয় ফুটবল দল, নরওয়ে জাতীয় ফুটবল দল
গ্রুপ ‘জে’
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল, আলজেরিয়া জাতীয় ফুটবল দল, অস্ট্রিয়া জাতীয় ফুটবল দল, জর্ডান জাতীয় ফুটবল দল
গ্রুপ ‘কে’
পর্তুগাল জাতীয় ফুটবল দল, ডিআর কঙ্গো জাতীয় ফুটবল দল, উজবেকিস্তান জাতীয় ফুটবল দল, কলম্বিয়া জাতীয় ফুটবল দল
গ্রুপ ‘এল’
ইংল্যান্ড জাতীয় ফুটবল দল, ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দল, ঘানা জাতীয় ফুটবল দল, পানামা জাতীয় ফুটবল দল
৪৮ দলের এই নতুন ফরম্যাটে বিশ্বকাপ আরও প্রতিযোগিতাপূর্ণ ও আকর্ষণীয় হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

কী-ওয়ার্ডস: বিশ্বকাপ ২০২৬, ইরাক, গ্রুপ তালিকা

 


এ জাতীয় আরো খবর