চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চলমান তেল ও হাম সংকট সহ জেলার বিভিন্ন সমসা মোকাবেলায় এবং উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মো.মুসা জঙ্গী। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন,তেল নিয়ে অস্থির মানুষ। আবার ওদিকে হঠাৎ করে হামের প্রাদুর্ভাবও মানুষকে ভাবাচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলায় শৃঙ্খলা এবং ধৈর্য্যর বিকল্প নেই। সমাজের সকল শ্রেনী-পেশার মানুষকে একযোগে এ নিয়ে কাজ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ আমের জেলা। বিষয়টি প্রশাসন সর্বদা গুরুত্বের সাথে মাথায় রাখে। আম সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন অত্যন্ত আন্তরিক।
জেলা প্রশাসক বলেন,ভূমি অফিসে দূর্নীতি বন্ধ, বালুমহাল থেকে অবৈধভাবে বালু লুট,মশক ও ডেঙ্গু সমস্যা প্রতিরোধ, জেলা হাসপাতাল উন্নয়ন, দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ,নিত্যপণ্যর বাজার নিয়ন্ত্রণ, সার সংকট মোকাবেলা, সকল পর্যায়ে স্বচ্ছ নিয়োগ, পর্যটনের বিস্তার,সীমান্ত জেলার মাদক সমস্যা মোকাবেলায় নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হবে।
উন্মুক্ত আলোচনায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আনিসুর রহমান সহ সংশ্লিস্টরা।