বুধবার, এপ্রিল ১, ২০২৬

শ্রীমঙ্গলে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল সিএনজি চালকসহ দুইজনের

  • মৌলভীবাজার প্রতিনিধি
  • ২০২৬-০৩-৩১ ১২:০৯:১৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের সিএনজি চালক হান্নান মিয়া (৩৫) এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা হুমায়ুন মিয়া (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই যানবাহনের সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চালকসহ চারজনকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
অন্য আহতদের মধ্যে দুজনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কী-ওয়ার্ডস:শ্রীমঙ্গল দুর্ঘটনা,সিএনজি সংঘর্ষ,সড়ক নিরাপত্তা


এ জাতীয় আরো খবর