বুধবার, এপ্রিল ১, ২০২৬

ক্রীড়াবিদদের জন্য প্রথমবার ক্রীড়া কার্ড ও ভাতা,উদ্বোধন সোমবার

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৩-২৮ ১৪:৫৬:৪৫

দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও স্বীকৃতি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামী সোমবার ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, জাতীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে দেশকে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে নিয়মিত ভাতা প্রদান করা হবে। পাশাপাশি তাদের সম্মানিত করতে দেওয়া হবে বিশেষ ক্রীড়া কার্ড। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে এই সুবিধায়।
প্রথম পর্যায়ে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হবে। এপ্রিল মাস থেকেই ১২৯ জন ক্রীড়াবিদ ভাতা পেতে শুরু করবেন এবং পর্যায়ক্রমে বাকিদের অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া সারা দেশে ক্রীড়া অবকাঠামো জোরদার করতে ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের ক্রীড়াবৃত্তি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
ঢাকার বিভিন্ন স্থানে দখল হয়ে থাকা খেলার মাঠ উদ্ধারে মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
সরকারের এই উদ্যোগকে ক্রীড়া খাতের উন্নয়ন ও খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কী-ওয়ার্ডস:ক্রীড়া কার্ড ভাতা,বাংলাদেশ ক্রীড়াবিদ,স্পোর্টস উন্নয়ন


এ জাতীয় আরো খবর