সোমবার, মে ২৫, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য,গুতেরেসের সংহতি পুনর্ব্যক্ত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-২৭ ১৪:৪৬:৩১
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন ও সংহতির বার্তা আবারও তুলে ধরেছেন আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর-এ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন।
বৈঠকে নবগঠিত বাংলাদেশের সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান গুতেরেস। একইসঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য বাংলাদেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।
আলোচনায় উঠে আসে সমসাময়িক বৈশ্বিক নানা ইস্যু। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাড়তি চাপ এবং দরিদ্র দেশগুলোর ওপর এর বৈষম্যমূলক প্রভাব তুলে ধরেন।
বৈঠকে তারেক রহমান-এর পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণটি সাদরে গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন গুতেরেস।
বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

কী-ওয়ার্ডস:বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্ক,গুতেরেস সংহতি,রোহিঙ্গা সংকট


এ জাতীয় আরো খবর