মহেশখালী কক্সবাজার
দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে মহেশখালী উপজেলা প্রশাসন শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
পরবর্তীতে মহেশখালী মডেল হাই স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,অভিবাদন গ্রহণ এবং কুচকাওয়াজ উপভোগ করা হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈকত বড়ুয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মাহমুদ মাহফুজ উল্লাহ ফরিদ,উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুজাফর মজুমদার,অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুলতান,বীর মুক্তিযুদ্ধা আমজাত হোসেন,মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
কুচকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,মহেশখালী ডিগ্রি কলেজ ও স্কাউট দল, গার্লস গাইডসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।
কুচকাওয়াজে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে মহেশখালী মডেল হাই স্কুল।অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
পাশাপাশি চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যেও পুরস্কার তুলে দেয় মহেশখালী উপজেলা প্রশাসন।