বুধবার, এপ্রিল ১, ২০২৬

স্বাধীনতা দিবসে বিসিবির বিশেষ টি-টোয়েন্টি, মুখোমুখি লাল-সবুজ দল

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৩-২৫ ১৪:৪৮:৪৬
ছবি: সংগৃহীত।

মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ ২০২৬’ শিরোনামের এই আয়োজনে মুখোমুখি হবে লাল দল ও সবুজ দল।
আগামী ২৬ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা এবং দেশের সাবেক ক্রিকেটারদের একত্রিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সবুজ দলে আছেন শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, তুষার ইমরান, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে। দলটির ম্যানেজার হিসেবে থাকছেন ফারুক আহমেদ এবং কোচের দায়িত্বে খন্দকার ওয়াহিদুল ঘনি।
অন্যদিকে লাল দলে রয়েছেন মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ পাইলট, ইলিয়াস সানিসহ অভিজ্ঞ ক্রিকেটাররা। দলটির ম্যানেজারের দায়িত্বে আছেন রকিবুল হাসান এবং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সারওয়ার ইমরান।
বিসিবি জানিয়েছে, এই প্রদর্শনী ম্যাচের মাধ্যমে শুধু বিনোদনই নয়, দেশের ক্রিকেটের গৌরবময় ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়াই মূল লক্ষ্য।

কী-ওয়ার্ড: স্বাধীনতা দিবস ম্যাচ, বিসিবি প্রদর্শনী, লাল সবুজ দল


এ জাতীয় আরো খবর