সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় দু’পক্ষের মধ্যে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ,আগুন,বাড়ী ভাংচুর,আহত ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-২৪ ২০:৪৮:০৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কুথানীপাড়া ও পাশের জেলার শিবগঞ্জ ইউনিয়নের ঘোড়াপাখিয়া ইউনিয়নের  ২নং ওয়ার্ডের কুথানীপাড়া গ্রামের অপর অংশের বিবাদমান স্থানীয় দুটি গ্রুপের মধ্যে  সালিশ চলাকালীন বাকবিতন্ডার পর  অন্তত: অর্ধশতার্ধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণে  কুথানীপাড়ার  মৃত আজিজের ছেলে মোজাফফর হোসেন(৭৫) নামে এ ব্যাক্তি আহত হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষ শুরু হলে খড়ের গাদায় আগুন ও বাড়ি  ভাংচুরের মত ঘটনাও  ঘটে। ঘটনার সাথে এখন পর্যন্ত কোন রাজনৈতিক  সংশ্লিস্টতার কথা জানায়নি স্থানীয় জনপ্রতিনধিরা বা পুলিশ।  তবে ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার(২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরের একটি ঘটনাকে কেন্দ্র করে কুথানীপাড়া ব্রীজ এলাকায় সালিশ ডাকা হয়।  রানীহাটী  ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রহমত আলীর নেতৃত্বে সালিশটি শুরু হবার পরপরই দুপক্ষের বাকবিতন্ডা শুরু হয়  এবং প্রথমে ৪/৫ টি ও পরে  মূহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটান হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপাার ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত কেউ আটক হয় নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। উর্ধতণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
ইউপি চেয়ারম্যান রহমত আলী দাবী করেন, গত সোমবার(২৩ মার্চ) রাতে ৮ নং ওয়ার্ডের নদী ভাঙ্গণ কবলিত এক যুবককে মারধর করে গোড়াপাখিয়ার লোকজন। ওই যুবককে রাতেই হাসপাতালে ভর্তি করে সকালে সালিশ বসাানো হলে  ককটেল মারা হয়।  ওই যুবকের সাথে ঘোড়াপাখিয়ার লোকজনের পূর্ব বিরোধ ছিল বলেও জানান তিনি। তবে ঘটনার সাথে নিজ পক্ষের কোন লোকজনের  জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন চেয়ারম্যান। এ ব্যাপারে বক্তব্যের জন্য ঘোড়পাখিয়ার জেরমান(৪০) গ্রুপের কাউকে পাওয়া যায় নি।
রানীহাটীর ৬ নং ওয়ার্ড সদস্য মফিজ উদ্দিন বিষয়টি রাজনৈতিক নয় বলে জানান। ঘোড়াপাখিয়ার  ২ নং ওয়ার্ড সদস্য তোসলিম উদ্দিন স্বীকার করেন, তাঁর এলাকার লোকজন  নদী ভাঙ্গণ কবলিতদের উপর হামলার সাথে জড়িত। 

 


এ জাতীয় আরো খবর