বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

মির্জাপুরে যুবদল নেতার লাশ উদ্ধার

  • শিলা আক্তার
  • ২০২৬-০৩-১৭ ১৯:২৩:১৫

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর ওয়ার্ড যুবদল নেতা ইউসুফ খানের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হত্যাকাÐের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার ( ১৭ই মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই এলাকার একটি ইটভাটায় মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
হত্যার শিকার ইউসুফ (৩২) আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে এবং আজগানা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ঘটনাসূত্রে জানা যায়, গত শনিবার রাত ১১ টার দিকে বাড়ি থেকে বের হন ইউসুফ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন ইউসুফের বোন পান্না আক্তার।
ইউসুফ মাটি ব্যবসার সাথে সম্পৃত্ত ছিলেন। ব্যবসায়িক বিরোধ নাকি অন্য কোন কারনে ইউসুফ হত্যাকান্ডের শিকার হয়েছেন তা তদন্তাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার উপ পরিদর্শক ও আজগানা ইউনিয়ন বিট কর্মকর্তা রাহাত বলেন, লাশ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।

 


এ জাতীয় আরো খবর