চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রয্ুিক্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্ট্ া রেহান আসিফ আসাদ বলেছেন, বিএনপি নির্বাচনী মেনিফেষ্টোতে সরকার গঠন করতে পারলে যে সব কাজ করার কথা বলেছিল, সরকার গঠনের পরপরই সে সব কাজ শুরু হরেয়ছে। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, ইমাম ও ধর্মীয় নেতাদের ভাতা প্রদান শুরু হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী রেলওয়ে ষ্টেশন,বাসস্ট্যান্ডে ফ্রি ওয়াইফাই দেয়ার কাজও শুরু হয়েছে। দেশের প্রথম ট্রেন হিসেবে স্টারলিংকের সংযোগে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সংযোগ সেবা দেয়া শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্ত:নগর বনলতা ট্রেনে। দ্রতই কৃষি কার্ড বা ফার্মাস কার্ড দেয়ার কাজ শুরু হবে।
সোমবার(১৬ মার্চ) বিকাল ৪টার দিকে উপদেষ্টা আসিফ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের রুহুল বাঁধ এলাকায় প্রায় বুঁজে হারিয়ে যাওয়া ৫ কিলোমিটার দৈর্ঘ্যর ‘নবাব খাল’ পূন:খনন কাজ উদ্বোধণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন,খাল খননের কৃষিতে অবদান সহ নানা ধরণের উপযোগিতা রয়েছে। শহিদ জিয়াউর রহমানের মৃত্যুর প্রায় ৪ দশক পর আবার দেশের স্থানে একযাগে কর্মসূচী শুরু করা হল। সারাদেশে এ কর্মসূচী সফল হবে বলেও আশা করেন উপদেষ্টা।
জেলা পনি উন্নয়ন বোর্ডের (পাউবো) আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর আসনের এমপি ও জামায়াতের ঢাকা দক্ষিন মহানগর আমীর নুরুল ইসলাম বুলবুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ,সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদ প্রশাসক,বিএনপি নেতা ও সাবেক এমপি হারুনুর রশীদ ও জেলা পাউবো নির্বাহী প্রকৌশলী এস,এম আহসান হাবীব।
অনুষ্ঠানে জাননো হয়, ৬ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ের প্রকল্পে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় নবাব খাল, নয়াগোলা খাল ও রেলওয়ে বরোপিট খাল খনন ও পূণ: খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন হবে। ‘দেশ ব্যাপী নদীনালা খাল, জলাশয় খনন ও পূণ:খনন কমসূচীর আওতায় চাঁপাইনবাবগঞ্জে এই কার্যক্রম উদ্বোধন করা হল।